1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ আন্তর্জাতিক শান্তিপদক পেলেন সালথার নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান নরসিংদীর মাধবদীতে পুকুরে বিষপ্রয়োগ ও ফলজ গাছ কেটে ৪ লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ মুকসুদপুরে চাকরীর প্রলভোনে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার মোতালেবের বিরুদ্ধে জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত

রাজবাড়ীতে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দুধ দিয়ে গোসল!

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৬৬৬ Time View

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে দুধ দিয়ে গোসল করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এহছানুল হাকিম সাধন। বুধবার (২২ মে) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন তিনি। মুহূর্তেই তার দুধ দিয়ে গোসলের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। কাজী সালমান আহমেদ নামে এহছানুল হাকিম সাধনের এক সমর্থক ছবিটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে লিখেছেন, ‘আল্লাহ পাক উপজেলার সর্বোচ্চ সম্মান আপনাকে দান করেছেন।

আজ যেমন দুধ দিয়ে গোসল করে পবিত্র হলেন। আমৃত্যু এই পবিত্রতা ধরে রাখবেন, আপনার কাছে অনুরোধ। আমরা যারা আপনার সহচরী ছিলাম আমাদের স্বপ্ন বালিয়াকান্দি একটা মডেল উপজেলা হিসাবে আপনি গড়ে তুলবেন। শুভকামনা আপনার জন্য প্রিয় বড় ভাই।’ এহসানুল হাকিম সাধন বলেন, তার মা ও চাচি প্রতিজ্ঞা করেছিলেন- জয়লাভ করলে দুধ দিয়ে তাকে গোসল করাবেন সেই ইচ্ছাটা গ্রামবাসি পূরণ করলেন।

তাই পজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর (বুধবার ২২মে)সকাল ১১ টায় নিজ বাসভবনে তার গ্রামবাসি ১৫ লিটার দুধ দিয়ে তাকে গোসল করান।
জানা গেছে উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি ওই উপজেলার আনন্দ বাজার কুরশি গ্রামের মৃত গোলাম মহিউদ্দিনের ছেলে

মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনা শেষে এহছানুল হাকিম সাধনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম।

বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এহছানুল হাকিম সাধন মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!