1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ

ডন হতে পুলকের টার্গেট ছিলো ৯টি হত্যা

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৬৬৮ Time View

রাজধানীর দক্ষিণখানের তোফাজ্জল চেয়ারম্যানের বাড়ির নিরাপত্তাকর্মী আফিল মিয়াকে (৫৭) হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এস এম ওয়াহিদ হোসেন ওরফে পুলক নামের এই যুবক হতে চেয়েছিলেন সিরিয়াল কিলার। এছাড়া ঢাকার ডন হওয়ার ইচ্ছে ছিল তার।
ডিবি বলছে, নিহত নিরাপত্তাকর্মী আফিল ছোটবেলায় পুলককে চড়-থাপ্পড় দিতেন। এর প্রতিশোধ নিতেই পুলক তাকে কুপিয়ে হত্যা করেন। বাবা মারা যাওয়ার পর পারিবারিকভাবে অবহেলার শিকার পুলক সিরিয়াল কিলিংয়ের পরিকল্পনা করেন। যার অংশ হিসেবে প্রথমে নিরাপত্তাকর্মীকে হত্যা করেন।

গ্রেফতারের পর এস এম ওয়াহিদ হোসেন ওরফে পুলক ডিবিকে বলেন, ‘ইয়াবা সেবন করলে যে পিনিক হয়, মানুষ হত্যা করে তার চেয়ে বেশি পিনিক পেয়েছি।
গতকাল শুক্রবার (২২ মার্চ) নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
মামলায় উল্লেখ করা হয়, দক্ষিণখানের তোফাজ্জল চেয়ারম্যানের বাড়ির নিরাপত্তাকর্মী আফিল মিয়াকে গত ১৮ মার্চ রাতে অজ্ঞাতপরিচয় আসামিরা গভীর রাতে কুপিয়ে হত্যা করে।

হারুন অর রশীদ বলেন, গ্রেফতার পুলক ছোটবেলায় বাবা হারিয়ে চাচাদের হাতে নির্যাতনের শিকার হন। ছোটবেলায় তাকে ভুক্তভোগী নিরাপত্তাকর্মী চড়-থাপ্পড় মারতেন। এতে পুলকের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া তার ভেতরে একটি বিকৃত ইচ্ছার জন্ম হয়। দক্ষিণখানসহ উত্তরা এলাকায় ত্রাস সৃষ্টি করতে সিরিয়াল কিলিংয়ের পরিকল্পনা করেন তিনি। তার টার্গেট ছিল ৯টি হত্যা। যার প্রথমটির বলি নিরাপত্তাকর্মী আফিল মিয়া। যদি হত্যা করতে পারেন তাহলে সন্ত্রাসী হিসেবে মানুষ তাকে চিনবে, এরপর তার সঙ্গে বডিগার্ড থাকবে। তার কথায় মানুষ উঠবে বসবে। রসু খাঁ, এরশাদ শিকদারের মতো বড় সন্ত্রাসী হওয়ার ইচ্ছা ছিল তার। এই কথা পুলক তার মাকেও বলেন।

ডিবিপ্রধান বলেন, নিরাপত্তাকর্মীকে হত্যার আগে ইয়াবা সেবন করেন পুলক। এরপর নিরাপত্তাকর্মীকে হত্যা করেন। আর ইয়াবা সেবনের বিষয়ে পুলক ডিবিকে বলেন- ইয়াবা সেবন করলে যে পিনিক হয়, মানুষ হত্যা করে তার চেয়ে বেশি পিনিক পেয়েছি।
জিজ্ঞাসাবাদে পুলক জানিয়েছেন, তার ডন হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু ডিবি তাকে গ্রেফতার করায় তার এই স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হলো। গ্রেফতার পুলক হত্যার বিষয়ে নিজের দায় স্বীকার করেছেন। হত্যায় ব্যবহৃত ছুরি তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!