1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

বঙ্গবন্ধুর আদর্শের নিঃস্বার্থ ত্যাগী কর্মী অধ্যাপক রোকেয়া বেগম

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৫৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলাধীন ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন অধ্যাপক রোকেয়া বেগম। তিনি ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি ছাত্রী থাকাকালীন সময়ে ইডেন কলেজ ছাত্রী সংসদে ভারপ্রাপ্ত সাহিত্য সম্পাদক আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে কাজ করে গেছেন। এখনও বঙ্গবন্ধুর আদর্শের পথে নিঃস্বার্থ ত্যাগী কর্মী হিসেবেই কাজ করে চলেছেন। পেশাগত জীবনে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবতীর্র্তে তিনি সরকারি টিচার ট্রেনিং কলেজ ময়মনসিংহে অধ্যাপনা করেন।

একজন সফল সংগঠক হিসেবে ময়মনসিংহ জেলার বঙ্গবন্ধু মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে সভাপতির দায়িত্ব পালন করেন। এ কাজের এক পর্যায়ে তিনি বিএনপি জামায়াত দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পড়েন। অত্যন্ত মেধাবী, সদালপি, শিক্ষানুরাগী অধ্যাপক রোকেয়া বেগম সর্ব সময়ে সমাজের সকল স্তরের জনগনকে তার সাধ্যানুযায়ী সহায্য—সহযোগিতা তথা সেবা মুলক কর্মকান্ড নিরব—নিস্তব্ধে করে আসছেন।

আমাদের জানামতে তিনি গরিব মেধাবী ছাত্র—ছাত্রীদের পড়ালেখা এগিয়ে নিতে নিজ আয় থেকে একটা অংশ সব সময় ব্যায় করে আসছেন। এরই অংশ হিসাবে তিনি প্রতি বছর ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীতে ৩ জন করে ছাত্র—ছাত্রীদের মাঝে পড়ালেখায় উৎসাহ দানে বৃত্তি প্রদান করে যাচ্ছেন। মেয়েদের দুরবতীর্ পথ পারি দিয়ে স্কুলে যেতে বাই—সাইকেল প্রদান, অসহায় এতিমদের সাহায্য—সহযোগিতা, শীতার্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে— বই (যেমন— বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী) উপহার হিসাবে প্রদান, বিশেষ করে করোনা কালীন সময়ে সমাজে বিভিন্ন স্তরের জনগোষ্ঠির মধ্যে অর্থসহ করোনা মোকাবেলায় বিভিন্ন সরঞ্জামাদী সাধ্যানুযায়ী তিনি বিতরণ করেছেন।

বর্তমান এ ফরিদপুর শহরের বিভিন্ন প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে সহযোগিতা অব্যাহত রেখেছেন। প্রতিষ্ঠাতা সভাপতি জসীম উদদীন গবেষণা পরিষদ গঠন করে সাহিত্যানুরাগীদের নিয়ে একটি বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা বিনির্মাণে দেশপ্রেম ও নাগরিক দায়িত্ব পালনে সচেতন প্রজন্ম তৈরি তে কাজ করে যাচ্ছেন। ৭ জানুয়ারি ২০২৪ এর জাতীয় নির্বাচন সামনে রেখে নিজ উদ্যোগে এবং অর্থায়নে মহিলা আওয়ামী লীগের কর্মীদের নিয়ে তিনি বিভিন্ন পর্যায়ের লোকসমাগম আয়োজন করে জনগণকে নির্বাচনে অংশ গ্রহনে উদ্বুদ্ধ করেন। একনিষ্ঠ উদার ও মানবিক গুন সম্পন্ন ত্যাগী মানুষের সমাজে বড়ো প্রয়োজন। এরকম একজন ব্যাক্তিত্বকে তাঁর কর্মকান্ডকে আরো প্রসারিত করতে সংরক্ষিত মহিলা আসনে এম পি হিসাবে পেতে চায় এলাকার জনগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!