1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সালথায় ড্রেজার দিয়ে মাটি কাটায় দুইজনের কারাদণ্ড

লাবলু মিয়া:
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৬১ Time View

ফরিদপুরের সালথা উপজেলায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের খাগৈড় গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার।

অভিযানকালে ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে খাগৈড় গ্রামের সাহেব আলী শেখ (৩৬) ও মোঃ তামিম মাতুব্বর (২৫)-কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রত্যেককে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার জানান, অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় একটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয় এবং প্রায় ২০০ মিটার পাইপ ভেঙে ফেলা হয়।

তিনি আরও জানান, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!