1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

কুয়েতে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, দাফন সম্পন্ন

লাবলু মিয়া
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৩৮ Time View

কুয়েতে কর্মরত এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম জামাল মাতুব্বর। তিনি কুয়েতের আহমেদী জেলার অপেরা ফার্ম হাউজে কাজ করতেন। গত ১ জানুয়ারি সেখানে তার মৃত্যু হয়।

বুধবার সকাল ১১টায় ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রাহুতপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে জানাজার নামাজ শেষে তার লাশ দাফন করা হয়।

জামাল মাতুব্বর ওই গ্রামের মৃত হামেদ মাতুব্বরের ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক। পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় আট বছর আগে কুয়েতে যান জামাল। তিন বছর আগে ছুটিতে দেশে এসেছিলেন। চলতি বছরের জানুয়ারিতে আবার দেশে ফেরার কথা ছিল তার।

নিহতের স্ত্রী কাকোলি বেগম অভিযোগ করে বলেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই এ ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। তিনি কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

এ বিষয়ে কুয়েতপ্রবাসী মুন্নু ফকির বলেন, ঘটনার পর কুয়েতের ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে পুলিশের মাধ্যমে ময়নাতদন্ত শেষে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় লাশ দেশে পাঠানো হয়।

জামাল মাতুব্বরের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও প্রবাসীরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!