1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা এলজিইডির সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান কাশিয়ানীতে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে ঘাতক স্বামীর হাতে প্রাণ গেলো স্ত্রীর

ফরিদপুরে শেখ হাসিনার রায় : সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

স্টাফ রিপোর্টার 
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩৪৪ Time View

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশব্যাপী যে শাটডাউন এর কর্মসূচি ঘোষণা করেছে তার কোন প্রতিফলন ফরিদপুরে ঘটেনি।
সকাল থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এছাড়া ফরিদপুর ভাঙ্গা উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত ফরিদপুরে তেমন কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও আগের তুলনায় কিছুটা কম চলাচল করছে যানবাহন।

এদিকে নাশকতা ঠেকাতে ফরিদপুরের ভাঙ্গায় ৪ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ এবং এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করীম মল্লিক সকাল থেকেই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছেন। তিনি এ সময় সাংবাদিকদের বলেন রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধ করতে এবং মানুষের জানমাল নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। যেকোনো ধরনের নাশকতা কঠোর হস্তে দমন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!