1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

মধুখালীতে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি কালে ফাঁকা গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপ

মধুখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারের স্বর্ণ ব্যবসায়ীর  বাড়িতে দুর্ধর্ষ  ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটায়  উপজেলার বাগাট বিষ্ণু   দেবনাথ এর বাড়িতে এ ডাকাতি হয়, ডাকাতি কালে নগদ টাকাসহ  কয়েক  ভরি  স্বর্ণালংকার লুট করে নেয়।

 

স্বর্ণ ব্যবসায়ী বিষ্ণু দেবনাথ জানান, গত রাত দুইটার দিকে আমার বাড়ির মূল ফটক ভেঙ্গে ১৫/২০ জনের একটি ডাকাত দল আমার শোবার ঘর দোতালায় প্রবেশ করে, আমার রুমে ঢুকেই আমাকে হাত-পা বেঁধে ফেলে, আমার স্ত্রী ডাক চিৎকার করলে তাকেসহ আমাকে বেধড়ক মারপিট করে, নিচ তলা থেকে আমার বড় দাদা কানু দেবনাথ ট্রিপল নাইনে পুলিশকে খবর দেয় এবং প্রতিবেশীদের মুঠোফোনে জানালে লোকজন ছুটে আসেন কিছুক্ষণের মধ্যে পুলিশ ও  উপস্থিত হয়।
এলাকাবাসী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল বাড়ির সামনে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
বিষ্ণু দেবনাথ এর বড় ভাই কানু দেবনাথ সাংবাদিকদের বলেন, রাত আনুমানিক দুইটার দিকে উপরের তালায় ডাক চিৎকার শুনে আমি বুঝতে পারি ডাকাতরা আমাদের বাড়িতে হামলা করেছে, আমি ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে খবর দেই এবং আশপাশের প্রতিবেশীদের মুঠোপনে জানাই,অল্প কিছুক্ষণের মধ্যে পুলিশ এবং আশপাশের লোকজন ছুটে আসলে ডাকাত দল পালিয়ে যায়।
রাতে ঘটনাস্থলে উপস্থিত প্রতিবেশীরা জানান খবর পেয়ে  আমরা উপস্থিত হলে ডাকাত দল ফাঁকা গুলি ও ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
এ ব্যাপারে মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান জানান খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। তিনি বলেন এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!