1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও সমাবেশ চরভদ্রাসনে পুলিশকে আহত করে পালানো সেই কবির খান ঢাকায় গ্রেপ্তার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন: ফরিদপুরে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক প্রচারণার উদ্বোধন অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের বিরুদ্ধে ফরিদপুরে বিধবা নারীর মানববন্ধন সালথায় অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ‎ ‎ ফরিদপুরে কঠোর নিরাপত্তায় এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: কেন্দ্র পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

সদরপুরে মহান আল্লাহর শানে কটূক্তিকারী বাউল শিল্পী আবুলের ফাঁসির দাবিতে মানববন্ধন

সদরপুর প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ Time View

ফরিদপুরের সদরপুরে মহান আল্লাহর শানে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সদরপুরের মুসলিম জনতা।

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে সদরপুর উপজেলা মেইন রোডে মুসলিম জনতার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ যুবসমাজ, ধর্মপ্রাণ মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে জড়ো হন। আবুল সরকারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে তারা স্লোগান দেন এবং দ্রুত আইনগত ব্যবস্থার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি কোনোভাবেই সহ্য করা যায় না। সমাজে ধর্মীয় অশান্তি তৈরি ও মানুষের বিশ্বাসকে আঘাত করার মতো কাজের কঠোর শাস্তি হওয়া উচিত।

মানববন্ধনে সদরপুর কোর্ট মসজিদের ইমাম বলেন, যারা ধর্মীয় মূল্যবোধ বিকৃত করে সমাজে বিভ্রান্তি ছড়ায়, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা বাড়তে থাকবে।
কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা দেশ ও মুসলিম জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়ার মাধ্যমে মানববন্ধন শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!