1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও জুয়ার সরঞ্জামসহ ৩ জন আটক

বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮০ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও জুয়ার সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রাম থেকে ১০০ পিস ইয়াবা বড়ি, ১১ বান্ডিল তাস, তিনটি মোবাইল ফোন (দুটি বাটন ও একটি টাচফোন) এবং নগদ ২৬ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— গুনবহা গ্রামের হালিম মোল্যার ছেলে রাজ্জাক মোল্যা (৪২), নয়নীপাড়া গ্রামের ভিকু শেখের ছেলে জিহাদ শেখ (৩০), হুড়দিয়া গ্রামের রুস্তুম কাজীর ছেলে এসকেন্দার কাজী।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও জুয়ার বোর্ড পরিচালনা করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও তারা মাদক ও জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

অভিযানে উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা প্রস্তুত করে বোয়ালমারী থানার এসআই মো. শিমুল মোল্যার নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মামলার প্রস্তুতি চলছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন,
“মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে যৌথবাহিনী। জনগণকে এসব অপরাধ নির্মূলে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!