1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে বজ্রপাতে মৃত্যু নিরোধে তালগাছ রোপন

স্টাফ রিপোর্টার 
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৮২ Time View

ফরিদপুরে বজ্রপাতে মৃত্যু নিরোধে ও তালের উৎপাদন বৃদ্ধিতে তালগাছ রোপন কর্মসূচি শুরু হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় সদর উপজেলায় প্রথম পর্যায়ে আড়াই’শ চারা রোপন করা হবে। এরই ধারাবাহিকতায় গতকাল বিকাল ৫টায় জেলা সদরের অম্বিকাপুর ইউনিয়নের বিশ্বাসডাঙ্গী এলাকায় ফসলি মাঠের মধ্য দিয়ে বয়ে যাওয়া গ্রামীণ সড়কে এই কর্মসূচির উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ইসরাত জাহান।

পরে ওই সড়কের দুইধারে ৮০টি চারা রোপন করা হয়।এ সময় অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলম সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, এই এলাকাটি বজ্রপাতের আশঙ্কাটা বেশি। সেই আশঙ্কা থেকেই বেছে নেয়া হয়েছে। এর বাইরে চরাঞ্চলের নর্থচ্যানেল, ডিক্রিরচর ও চরমাধবদিয়া ইউনিয়ন বজ্রপাত প্রবণ হওয়ায় সেখানেও তালগাছ লাগানো হবে। কারণ, তালগাছ প্রাকৃতিকভাবেই বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করে থাকে। এর বাইরে বাস্তুসংস্থানেও ভূমিকা রাখে। যার ফলে ফসলের উৎপাদনমাত্রাও বেড়ে যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বজ্রপাতের সময় কৃষকরা সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন। কৃষকদের বজ্রপাতের হাত থেকে বাঁচানোর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগ নিয়েছে। প্রতিটি ইউনিয়নে কৃষি জমির মধ্য দিয়ে বয়ে যাওয়া সড়কগুলোকে আমরা বেছে নিয়েছি। ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়নে তালগাছের চারা রোপন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!