1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই প্রকাশ, শিক্ষার্থীদের মাঝে বিতরণ বানিয়ারচরে অবৈধ স্থাপনার অভিযোগ, সরকারি জমি দখল ও করাতকল নিয়ে প্রশ্ন যমুনা সেতু সংযোগ সড়ক থেকে ফেঞ্চুগঞ্জ প্রকল্প: ১৩ কোটি ৬২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আলোচিত মামলা মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ কর্মসূচি   কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় তৌহিদুর রহমান তাজকে দেখতে চান গোপালগঞ্জবাসী বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ ফরিদ গাজীর শুভেচ্ছা গোপালগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪ কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

নানা আয়োজনে ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৭২৪ Time View

নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষ্যে ফরিদপুর শহরে বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আজ বুধবার (৫ ই জুন) ফরিদপুর কবি জসীমউদ্দীন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসীন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো.কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম,

জেলা প্রশাসকের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাইদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম , বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যাপক মোহাম্মদ শাহজাহান , নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল ইসলাম।


সুপ্রিয়া দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার স্বাগত বক্তব্য রাখেন। এসময় বক্তারা পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এ জন্য সবাইকে একসাথে কাজ করার আহবান জানান। বক্তারা বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে গাছপালা নষ্ট হচ্ছে, নদী নষ্ট হচ্ছে, বিভিন্ন জলাশয় নষ্ট হচ্ছে, এর কারণে আবহাওয়ার পরিবর্তন ঘটছে। যা অত্যন্ত ক্ষতিকর। বক্তারা বলেন দ্রæত নগরায়ণের জন্য আমাদের জলাশয় গুলো ভরাট হয়ে যাচ্ছে, সেখানে বহু তল ভবন গড়ে উঠছে। প্রতিবছর কৃষি জমি হারাচ্ছে। এভাবে চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে পাঁচ মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদন কমে যাবে। আমরা কৃষি জমি রক্ষা করতে পারছি না। জলাশয় গুলো রক্ষা করতে পারছি না। পরিবেশ রক্ষায় তেমন কোনো দৃশ্যমান কাজ দেখা যাচ্ছে না। সভায় আগামী ৯ জুন ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক লক্ষ ২৫ হাজার চারা লাগানো হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। অনুষ্ঠানে পরবর্তী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃত দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!