গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা দলীয় সকল কার্যক্রম ও পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
পদত্যাগকারী নেতারা হলেন ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়েব আলী মেম্বার এবং প্রচার সম্পাদক হাফিজুর রহমান।
বুধবার (২৯ জুলাই ২০২৬) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা দলীয় সকল কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে তারা নিজেদের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।