1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল আটক অতঃপর ফেরত ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা: ১৪ বছর পর ৩ জনের মৃত্যুদণ্ড হত্যা মামলার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, সেই সুযোগে পাট কাটায় বাধা ও প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ ‎

কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি

মোজাম্মেল হক: বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

দিনাজপুরের কাহারোলের স্বনামধন্য পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম এমপি।
পরিদর্শন কালে বিদ্যালয়ের শিক্ষকেরা সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুলম ইসলামকে ফুললে শুভেচ্ছা জানান। এসময় শিক্ষার্থী,শিক্ষক-কর্মচারীবৃন্দ এই স্কুলটিকে জাতীয়করণের দাবি জানালে,সংসদ সদস্য মঞ্জু বিদ্যালয়ের পরিবেশ,শিক্ষার্থীর উপস্থিতির হার সন্তোষ প্রকাশ করে বলেন,এই স্কুলটাকে জাতীয়করণের জন্য ইতিমধ্যে সরকারের কাছে ডিও লেটার দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে অতি শীঘ্রই তার প্রতিফলন আমরা দেখতে পাবো। তিনি আরোও বলেন আমাদের প্রধানমন্ত্রী শিক্ষাসহ প্রত্যেকটি জায়গায় এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। বিএনপি সরকার প্রগতিশীল সরকার। নারী পুরুষকে সমানভাবে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছেন তিনি। আমরা অন্ধকার যুগে ফিরে যেতে চাই না,আমরা চাই মাথা উঁচু করে দাঁড়াতে। সারা বিশ্বের মানুষ যেন আমাদের দেশের মানুষকে শ্রদ্ধা করে এজন্য আমাদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদের ক্যারিয়ার গড়তে হবে। এর জন্য তোমাদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে কেননা, লেখাপড়া ছাড়া কখনো সম্মান অর্জন করা সম্ভব নয়।
এ সময় উপস্থিত ছিলেন কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুর রহমান সেলিম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি’র সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী, কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম, জেলা বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন রাজা, উপজেলা যুবদলের আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক, যুগ্ন আহবায়ক ইমরান সর্দার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওলিউর রহমান, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো.শাজাহান শিরাজ শিপনসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!