1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল আটক অতঃপর ফেরত ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা: ১৪ বছর পর ৩ জনের মৃত্যুদণ্ড হত্যা মামলার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, সেই সুযোগে পাট কাটায় বাধা ও প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ ‎

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

গোপালগঞ্জ জেলা সদরের বেদগ্রাম ও কুয়ায়ডাঙ্গা সংলগ্ন নতুন বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. ফয়জুল বারী।
আটক ব্যক্তিরা হলেন—হরিদাসপুর পূর্বপাড়া এলাকার খোকা শেখের ছেলে ও পেশায় বাসচালক লেবু শেখ এবং মানিকদাহ গ্রামের জালাল শেখের ছেলে ও বাসের হেলপার রাব্বি শেখ। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে লেবু শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রাব্বি শেখকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়। রায় কার্যকরের জন্য পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম. ফয়জুল বারী জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!