গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না জাল আটক করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিরুল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভাঙ্গা ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস পরিবহনে তল্লাশি চালিয়ে চায়না দুয়ারি জালগুলো উদ্ধার করা হয়।
পরে জালের দাবিদাররা হাইকোর্টের রিট সংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করেন। অতঃপর প্রশাসন কাগজপত্র পর্যালোচনা করার পর জালগুলো তাদের কাছে ফেরত দিয়ে দেয়।