1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দ্যুতি ছড়াচ্ছেন নতুন প্রজন্মের নতুন মুখ আল আমিন বিশ্বাস

মামুনুর রহমান শিকদার জুয়েল
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৩৭ Time View

আসন্ন ১২নং গোহালা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নতুন প্রজন্মের মুখ আল আমিন বিশ্বাস এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তরুণ নেতৃত্ব, আধুনিক চিন্তাভাবনা এবং জনসেবার প্রত্যয় নিয়ে তিনি সাধারণ মানুষের কাছে নিজের অবস্থান তুলে ধরতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিয়মিত এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করছেন এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়ে আসছেন। এসব কারণে অনেক ভোটারের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার প্রার্থিতা নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

আল আমিন বিশ্বাস বলেন, “জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ১২নং গোহালা ইউনিয়নে নির্বাচনী আমেজ ধীরে ধীরে বাড়ছে। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নিজেদের পরিকল্পনা ও উন্নয়নের রূপরেখা তুলে ধরছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!