1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

টুঙ্গিপাড়ায় ড্রেন পরিষ্কার অভিযান শুরু, জলাবদ্ধতা ও মশার বিস্তার রোধে পৌরসভার উদ্যোগ

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৯৫ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন, মশার উপদ্রব কমানো এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ড্রেন পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাটগাতি বাজার এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও জহিরুল আলম বলেন, পৌরবাসীর জন্য একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হবে। ড্রেন পরিষ্কারের পাশাপাশি মশার প্রজনন রোধে প্রয়োজনীয় ওষুধও ছিটানো হবে।

তিনি আরও বলেন, শুধু পৌরসভার উদ্যোগ যথেষ্ট নয়; একটি পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে নাগরিকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সবাই যদি নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন, তাহলে জলাবদ্ধতা ও মশার উপদ্রব অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

ইউএনও জানান, পৌর এলাকার যেখানেই ড্রেনেজ সমস্যা দেখা দেবে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিতভাবে পরিচালনার মাধ্যমে বাসিন্দাদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলাই প্রশাসনের লক্ষ্য।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন জানান, পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে ড্রেন পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!