1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

এজলাসে পেপারওয়েট নিক্ষেপের বিতর্ক: গোপালগঞ্জের বিচারক সুজন মিয়ার বদলি

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৯১ Time View

গোপালগঞ্জ আদালতে বিচার চলাকালে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলোচিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে বদলি করেছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে মো. সুজন মিয়াকে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (সিভিল জজ) হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাকে ২৩ জুলাই বিকেলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (২২ জুলাই) গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এ। বিচারকার্য চলাকালে আদালতকক্ষের পেছনে কথাবার্তা চলতে দেখে বিচারক একটি কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন। সেটি শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত করলে তিনি আহত হন। পরে সহকর্মীরা তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির নেতারা বিচারকের আচরণের নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। বৃহস্পতিবার সকালে আইনজীবীদের একটি অংশ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিচারকের প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।

ঘটনার পরদিনই সরকারের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বিচারক মো. সুজন মিয়াকে গোপালগঞ্জ থেকে বদলি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!