1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

ফরিদপুরের মধুখালীতে পারিবারিক কলহে জামায়াত কর্মীর পুরুষাঙ্গে কেটে দিলেন স্ত্রী , স্ত্রী আটক

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১০৭ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে এক জামায়াত কর্মীর পুরুষাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) ভোররাতে উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি স্থানীয় একটি মসজিদের ইমাম এবং স্থানীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোররাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে স্ত্রী ক্ষিপ্ত হয়ে ব্লেড দিয়ে স্বামীর যৌনাঙ্গে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত ৪২ বছর বয়সী স্ত্রীকে ঘরের ভেতরে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। ভুক্তভোগীর চিকিৎসা এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!