1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গোপালগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুইজন পুলিশ হেফাজতে

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭৬ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রিয়ান মোল্লা মুকসুদপুর উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে। হেফাজতে নেওয়া দুইজন হলেন একই এলাকার আরিফ মিয়া (২০) এবং মুরছালিন শেখ (১৬)।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, রোববার বিকেলে রিয়ান তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি বাগানে ডাব পাড়তে যায়। এ সময় গাছে ওঠার পর অসাবধানতাবশত পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের তথ্যমতে, রিয়ানের সঙ্গে থাকা দুই বন্ধু প্রথমে তাকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে যায় এবং বিষয়টি কাউকে জানায়নি। পরে রিয়ান বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। একপর্যায়ে দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার বিষয়ে জানায়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়রা ও পুলিশ ওই বাগানের পরিত্যক্ত পুকুরে তল্লাশি চালিয়ে রিয়ানের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি জানান, ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!