1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সংবাদ প্রকাশের পরই দ্রুত পদক্ষেপ: এমপি এস এম জিলানীর নির্দেশে বর্নি মাদ্রাসার জলাবদ্ধতা নিরসনে বিএনপির স্বেচ্ছাশ্রম

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১০১ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের ঐতিহ্যবাহী বর্নি জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা ও এতিমখানার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করতে উদ্যোগ নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। মাদ্রাসায় জলাবদ্ধতার কারণে প্রায় ৩৬০ শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হওয়ার সংবাদ প্রকাশের একদিনের মধ্যেই পানি নিষ্কাশনের কার্যক্রম শুরু হয়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর নির্দেশনায় রোববার সকাল থেকে উপজেলা বিএনপি, যুবদল এবং স্থানীয় নেতাকর্মীরা মাদ্রাসায় উপস্থিত হয়ে কর্তৃপক্ষের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সকাল ৯টা থেকে পানি অপসারণের কাজ শুরু করেন তারা।

সম্প্রতি টানা বর্ষণের ফলে মাদ্রাসার মাঠ ও বিভিন্ন শ্রেণিকক্ষে পানি জমে যায়। বিশেষ করে নূরানী বিভাগের শ্রেণিকক্ষে কোমরসমান পানি প্রবেশ করায় শিক্ষার্থীদের বই-খাতা, বিছানাপত্র ও অন্যান্য শিক্ষা উপকরণ ক্ষতিগ্রস্ত হয়। এ পরিস্থিতিতে টানা তিন দিন শিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটিতে প্রায় ৩৬০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর মধ্যে প্রায় ২০০ জন নূরানী বিভাগের শিক্ষার্থী। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এতিম ও অসচ্ছল শিক্ষার্থীরা এখানে আবাসিক ও অনাবাসিক হিসেবে শিক্ষা গ্রহণ করছে।

জলাবদ্ধতা নিরসনের এ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি এম. মুক্তার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুর ইসলাম, বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক অলিউর রহমান খান, যুবদল নেতা শামিম আহম্মেদ (টুটুল), শেহাব মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাদের সঙ্গে সহযোগিতা করেন বর্নি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামাদ মুন্সী।

মাদ্রাসা কর্তৃপক্ষ এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে বর্ষাকালে যেন পুনরায় এমন জলাবদ্ধতার সৃষ্টি না হয়, সে লক্ষ্যে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!