1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

জামেয়া ইসলামিয়া এতিমখানা কাজুলিয়া মাদ্রাসায় নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদান

হাফেজ নাহিদ হাসান - কোটালীপাড়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১১৭ Time View

সমাজের অসহায়, এতিম ও দ্বীনি শিক্ষার প্রসারে মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্ট। এরই ধারাবাহিকতায় ট্রাস্টের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান-এর সার্বিক সহায়তায় জামেয়া ইসলামিয়া এতিমখানা কাজুলিয়া মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের খাদ্য সহায়তার জন্য ১০০ কেজি চাল এবং মাদ্রাসার নির্মাণকাজে সহায়তার উদ্দেশ্যে ১০ বস্তা সিমেন্ট প্রদান করা হয়েছে।
অনুদান সামগ্রী মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্ট-এর প্রতিনিধিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের মুরব্বি মোঃ নান্নু মিয়া তালুকদার, মোঃ ইব্রাহিম তালুকদার, মোঃ সবুজ তালুকদার, মোঃ দিদার তালুকদার এবং আব্দুর রহিম তালুকদার।
এছাড়াও এই মানবিক উদ্যোগে অংশগ্রহণ ও সহযোগিতা করেন মোহাম্মদ আমির তালুকদার এবং শাহেদা বেগম।
অনুদান গ্রহণ করে মাদ্রাসা কর্তৃপক্ষ নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্টের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহযোগিতা এতিম শিক্ষার্থীদের খাদ্য ব্যবস্থাপনা এবং মাদ্রাসার চলমান নির্মাণকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ট্রাস্টের উত্তরোত্তর সফলতা, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ বিষয়ে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায়, এতিম, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
দেশবাসীর কাছে নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক দোয়ার আবেদন জানানো হয়েছে, যাতে আল্লাহ তাআলা তাদের এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড আরও ব্যাপকভাবে পরিচালনা করার তাওফিক দান করেন এবং সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার শক্তি ও সামর্থ্য প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!