1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার

ছাইম খান
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১০৪ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সিংগিপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে স্বামী শাহআলম হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাওয়া আশ্রয়ণ প্রকল্পের ০৪ নম্বর ঘরে বসবাস করতেন তাসলিমা আক্তার ও তার স্বামী শাহআলম হোসেন বাবু। শনিবার রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, পারিবারিক কলহের জেরে শাহআলম হোসেন বাবু তার স্ত্রীকে মারধর করেন। পরে পরিস্থিতির অবনতি হলে তাসলিমা আক্তার তার সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত ব্যক্তি তাতে রাজি হননি।
স্থানীয়দের দাবি, একপর্যায়ে শাহআলম হোসেন বাবু তার স্ত্রীকে বলেন, “আমি যদি এই ঘরে থাকতে না পারি, তাহলে ঘর পুড়িয়ে দেব।” এরপর গভীর রাতে আশ্রয়ণ প্রকল্পের ঘরটিতে আগুন লাগানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
ভুক্তভোগী তাসলিমা আক্তার জানান, তিনি অত্যন্ত অসহায় ও হতদরিদ্র। সরকারি সহায়তায় পাওয়া একমাত্র আশ্রয়স্থলটি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি মানবেতর জীবনযাপনের আশঙ্কায় রয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!