1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গোপালগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকার বদলে উড়ছে কালেমার পতাকা

ছাইম খান
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১৪ Time View

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক ব্যতিক্রমী দৃশ্য নজর কেড়েছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। ফুটবল মৌসুমে যেখানে সাধারণত বিভিন্ন দেশের জাতীয় পতাকা শোভা পায়, সেখানে এবার একটি সেতুর দুই পাশে টানানো হয়েছে কালেমা খচিত পতাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার ঘাঘর ব্রিজের ওপর কয়েকটি কালেমা লেখা পতাকা স্থাপন করা হয়। পরে সন্ধ্যার পর এ দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

সেতুর ওপর সারিবদ্ধভাবে উড়তে থাকা পতাকাগুলো দেখতে অনেকেই সেখানে ভিড় করছেন। কেউ থেমে দৃশ্যটি উপভোগ করছেন, আবার কেউ স্মরণীয় মুহূর্ত হিসেবে ছবি তুলছেন বা ফটোসেশন করছেন।

স্থানীয়দের অনেকে জানান, প্রচলিত ধারা থেকে ভিন্ন এই উদ্যোগ তাদের কাছে আকর্ষণীয় মনে হয়েছে। ধর্মীয় আবহের পাশাপাশি নান্দনিক উপস্থাপনার কারণে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি ইতিবাচক সাড়া ফেলেছে।

পথচারীদের ভাষ্য অনুযায়ী, ব্রিজের সাজসজ্জা এলাকাটিতে ভিন্নমাত্রার সৌন্দর্য যোগ করেছে এবং এটি এখন স্থানীয় আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!