1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গরিব-অসহায় মানুষের পাশে থেকে জনসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন মেম্বার পদপ্রার্থী মোঃ মাসুদুর রহমান

হাফেজ নাহিদ হাসান
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০৬ Time View

কোটালীপাড়া উপজেলার ৬ নং কুশলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মাসুদুর রহমান দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। সৎ, যোগ্য ও জনসেবামুখী এই ব্যক্তি ইতোমধ্যেই গরিব, অসহায় ও মেহনতী মানুষের বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মোঃ মাসুদুর রহমান মসজিদে ইমামতির দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। কোনো ব্যক্তি ইন্তেকাল করলে দাফন-কাফনের ব্যবস্থা করা, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, প্রাকৃতিক দুর্যোগ ও সংকটকালে ত্রাণ বিতরণ, দরিদ্র মানুষের চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে সহযোগিতা প্রদানসহ বিভিন্ন মানবিক কাজে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন।
এলাকাবাসী জানান, যে কোনো বিপদ-আপদ কিংবা প্রয়োজনে তারা মোঃ মাসুদুর রহমানকে কাছে পেয়েছেন। মানুষের প্রতি তাঁর আন্তরিকতা, সততা ও সেবামূলক মানসিকতা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মোঃ মাসুদুর রহমান বলেন, “মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনকল্যাণে কাজ করতে চাই।”
স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘদিনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কারণে ১ নং ওয়ার্ডের মানুষের মধ্যে মোঃ মাসুদুর রহমানের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। জনসেবার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!