1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

‎নাশকতা প্রতিরোধে সালথায় পুলিশের মহড়া

লাবলু মিয়া:
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৩১ Time View
0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;illum:9 scene:29 humanIn:8;

‎ফরিদপুরের সালথা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মহড়া পরিচালনা করেছে থানা পুলিশ। সোমবার (২২ জুন) রাত ৮টার দিকে উপজেলা সদর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

‎সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে ৩০-৩৫ জন পুলিশ সদস্য এতে অংশ নেন। মহড়ার মাধ্যমে জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার প্রস্তুতির বার্তা দেওয়া হয়।

‎এ সময় সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিকসহ থানার অন্যান্য পুলিশ সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

‎মহড়া শেষে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। তিনি সাধারণ মানুষকে দাঙ্গা-হাঙ্গামা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।

‎ওসি আরও বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎জননিরাপত্তা নিশ্চিত ও সম্ভাব্য অপতৎপরতা রোধে এ মহড়া পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!