1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মুজিব সড়ক ধুলামুক্ত ও সরকারি পুকুর সৌন্দর্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উন্নয়ন ও জনগণের ভালোবাসায় এগিয়ে চলছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রইচ উদ্দিন সাংবাদিক সৈয়দ নাজমুল আলম পারভেজ এর পিতা ইন্তেকাল করেছেন ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান : সওজের ৩১ শতাংশ সরকারি জমি উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা মধুখালীতে গাঁজাসহ আটকের পর ডিবি হেফাজতে অসুস্থ, হাসপাতালে যুবকের মৃত্যু ফরিদপুরে জমি দখলের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মধুখালীতে গাঁজাসহ মাদক কারবারি জনতার হাতে আটক মধুখালীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ  সদরপুরে নতুন প্রজন্ম মানবিক সংগঠনের দ্বিতীয় বছরের পদার্পণে মিলনমেলা সদরপুর চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে সরকারি মুরগি বিতরণ

উন্নয়ন ও জনগণের ভালোবাসায় এগিয়ে চলছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রইচ উদ্দিন

মোঃ নাহিদ হাসান কোটালীপাড়া
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৮ Time View

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৭ নং হিরণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রইচ উদ্দিন ব্যাপক গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় গিয়ে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন, তাদের সুখ-দুঃখের কথা শুনছেন এবং একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব হিরণ ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে কাজ করা এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর আন্তরিক প্রচেষ্টা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।

এলাকার অনেক বাসিন্দা জানান, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রত্যাশা থেকেই তারা মাওলানা রইচ উদ্দিনের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করছেন। সাধারণ মানুষের আশা, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে তিনি হিরণ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত ইউনিয়নে রূপান্তর করতে কাজ করবেন।

মাওলানা রইচ উদ্দিন বলেন,
“আমি কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, মানুষের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও দোয়া আমার সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ হিরণ ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
উল্লেখ্য, ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে তিনি উন্নয়ন, সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বার্তা পৌঁছে দিচ্ছেন, যা স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!