1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গোপালগঞ্জে সরকারি সেবায় এআই প্রযুক্তির প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছাইম খান
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১২৫ Time View

গোপালগঞ্জে সরকারি সেবার মানোন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা এবং বার্ষিক সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি সেবা প্রদানে এআই প্রযুক্তির কার্যকর প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় জনসেবা সহজ, দ্রুত ও অধিক কার্যকর করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল সেবার উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে এআইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের এআই প্রযুক্তির বাস্তব প্রয়োগ ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

একই দিনে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন শরীফ, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. শাহীন সুলতান রাজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে অভিনন্দন জানান। তিনি বলেন, যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। প্রতিযোগিতা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের এ ধরনের উদ্যোগ একদিকে যেমন প্রযুক্তিনির্ভর সরকারি সেবার উন্নয়নে সহায়ক হবে, অন্যদিকে ক্রীড়া সংস্কৃতির বিকাশ ও তরুণ প্রজন্মকে উৎসাহিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!