1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছাইম খান
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১২৪ Time View

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’-য় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

সভায় নবাগত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেজওয়ানা কবির গত মাসের সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ ও তার বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন।

সংসদ সদস্য ডাঃ কে এম বাবর তাঁর বক্তব্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন করায় জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে সন্তোষজনক উল্লেখ করে মাদক নির্মূলে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি জানান, দেশব্যাপী ১০টি আইসিইউ কেন্দ্র উদ্বোধনের অংশ হিসেবে গোপালগঞ্জ মেডিকেল কলেজেও আইসিইউ সেবা চালু হয়েছে।

তিনি গোপালগঞ্জ কালীবাড়ি সংলগ্ন পৌর ভূমি অফিসের পাঞ্জেগানা মসজিদকে ঘিরে কোনো ধরনের গুজব বা অপপ্রচার না চালানোর আহ্বান জানান এবং বলেন, পূর্বের ন্যায় কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা সেখানে নামাজ আদায় করতে পারবেন। তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় গোপালগঞ্জকে শান্তি ও সম্প্রীতির জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ উত্থাপিত না হওয়াই প্রমাণ করে যে জেলার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। তিনি মাদক, জুয়া, ইভটিজিংসহ যেকোনো অপরাধের তথ্য প্রশাসনকে জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি জানান, গত মে মাসে জেলায় মোট ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জন আত্মহত্যা এবং ৯ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আত্মহত্যা প্রতিরোধে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পাঞ্জেগানা মসজিদ ইস্যুকে কেন্দ্র করে কেউ যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি সকলকে সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে বসবাসের অনুরোধ করেন।

মুক্ত আলোচনা পর্বে জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মোশাররফ হোসেন, বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এস. এম. মওদুদ হোসেন রেন্টুসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!