1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়লো ব্রিজ, আহত ৫

ছাইম খান
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯৫ Time View

গোপালগঞ্জ শহরের প্রধান সড়কের পাঁচুরিয়া এলাকায় একটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ভেঙে পড়ে বালুবাহী ট্রাক, ইজিবাইক ও বাইসাইকেল খালের মধ্যে পড়ে গেছে। এতে চালক ও ইজিবাইক আরোহীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।রোববার (১৪ জুন) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ব্রিজটি ভেঙে যাওয়ায় জেলা শহরের সঙ্গে যোগাযোগব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে পাঁচুরিয়া এলাকার অত্যন্ত ব্যস্ত ও জরাজীর্ণ বেইলি ব্রিজটি দিয়ে একটি বালুবাহী ট্রাক পার হচ্ছিল। ট্রাকটি ব্রিজের ঠিক মাঝখানে পৌঁছা মাত্রই অতিরিক্ত লোড নিতে না পেরে মড়মড় শব্দে পুরো ব্রিজটি ধসে খালের মধ্যে পড়ে যায়। এ সময় ট্রাকের ঠিক পেছনে থাকা একটি যাত্রীবাহী ইজিবাইক এবং একটি বাইসাইকেলও ছিটকে খালের পানিতে পড়ে যায়।দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে হাত বাড়ান। এই দুর্ঘটনায় ট্রাকচালক, ইজিবাইক চালক ও আরোহীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।প্রধান সড়কের এই গুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙে পড়ায় দক্ষিণ-পশ্চিম গোপালগঞ্জের হাজার হাজার মানুষের জেলা শহরে যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। অফিসগামী মানুষ,স্কুল-কলেজের শিক্ষার্থী, হাসপাতালগামী ও সাধারণ পথচারীরা পড়েছেন চরম বিপাকে।বর্তমানে বিকল্প পথ হিসেবে চালকেরা লেকপাড়ের রাস্তাটি ব্যবহার করছেন। তবে রাস্তাটি সংকীর্ণ ও খানাখন্দে ভরা হওয়ায় সেখানেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত যোগাযোগ ব্যবস্থা সচল করতে এবং একটি স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!