1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

মুকসুদপুরে বাঁধ ভেঙে কৃষকদের ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা, কৃষকদের জরুরি সুইচ গেটের দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৪৩ Time View
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কৃষি মাঠ বর্তমানে কুমার নদীর পানির চাপে চরম ঝুঁকির মুখে রয়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। এলাকাবাসীর দাবি, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা না হলে অন্তত চারটি ইউনিয়নের হাজারো কৃষকের ফসলি জমি পানির নিচে তলিয়ে যেতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমার নদীর পানির তীব্র চাপে গ্রামের পাশের বাঁধটি মারাত্মক হুমকির মধ্যে রয়েছে। নদীর পানির সঙ্গে বাঁধের ব্যবধান বর্তমানে প্রায় ৫ ফুটেরও কম। যেকোনো সময় বাঁধ ভেঙে বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

এমন পরিস্থিতিতে সরকারি সহায়তা না পেয়ে এলাকার মানুষ নিজেদের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে মাটি কেটে অস্থায়ী বাঁধ নির্মাণ করেছেন। তবে সেটিও এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কৃষকদের অভিযোগ, দ্রুত টেকসই ব্যবস্থা গ্রহণ না করা হলে চলতি মৌসুমের ধানসহ বিভিন্ন ফসল ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, এখানে একটি সরকারি সুইচ গেট নির্মাণ করা হোক। তাদের মতে, সুইচ গেট নির্মাণ করা হলে প্রয়োজন অনুযায়ী কৃষকরা সেচের জন্য পানি ব্যবহার করতে পারবেন এবং অতিরিক্ত পানি প্রবেশের সময় গেট বন্ধ রেখে ফসল রক্ষা করা সম্ভব হবে। এতে হাজারো কৃষক উপকৃত হবেন এবং প্রতিবছরের জলাবদ্ধতা ও ফসলহানির ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

স্থানীয় কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষি ও কৃষকদের রক্ষা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!