1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

নাহিদ ইসলাম (কোটালীপাড়া প্রতিনিধি)
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৯৬ Time View

কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি টুপুরিয়া গ্রামের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে কাবুল শেখের বাড়িতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই একটি বসতবাড়ি আগুনে পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন এর সভাপতি মেহেদী হাসান মারুফ এর নেতৃত্বে স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে মেহেদী হাসান মারুফ বলেন,
“অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে আমরা সবসময় আছি। মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য স্থানীয়দের নিয়ে কাজ করা হবে ইনশাআল্লাহ। সমাজের বিত্তবানদেরও এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!