1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আড়িয়াল খাঁর কান্না: ভিটেমাটির স্বপ্নে যখন বালুখেকোর নজর মধুখালীতে ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, লক্ষ্য ৩৫ হাজার শিশু সদরপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৫ পরিবারকে প্রবাসীর আর্থিক সহায়তা ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার নিরাপত্তার চাদরে ঢাকা বঙ্গবন্ধু স্মৃতিসৌধ টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে ছেলেকে ত্যাগ করলেন বাবা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাশকতা ঠেকাতে গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা বাহিনী মোতায়েন গোপালগঞ্জে বর্ণি বাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে দণ্ড মুকসুদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়ে সালথায় বিএনপির মিছিল

‎‎সালথায় খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার :
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৮২ Time View
0-4064x3048-0-0-{}-0-12#

‎‎ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে খাল খনন প্রকল্পের বাস্তবায়ন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎কমিটিতে বিগত সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে এ দাবি জানানো হয়।

‎বুধবার (৬ মে) বিকেলে গৌড়দিয়া বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আটঘর ইউনিয়নের সাবেক ২ নম্বর ওয়ার্ডের ৪, ৫ ও ৬ নম্বর ইউনিটের সর্বস্তরের জনগণ। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

‎সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আটঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদুর রহমান। বক্তব্য দেন যুবদল নেতা মাহফুজুর রহমান খান ও শাফিকুল ইসলাম।

‎সভাপতির বক্তব্যে মুরাদুর রহমান অভিযোগ করেন, খাল খনন প্রকল্প বাস্তবায়ন কমিটিতে এমন ব্যক্তিদের রাখা হয়েছে, যারা বিগত সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিকভাবে বিব্রত হচ্ছেন।

‎তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা এবং নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

‎বক্তারা অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!