1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ Time View
0-4064x3048-0-0-{}-0-12#

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের পাট ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে তার প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক।

ক্ষতিগ্রস্ত কৃষক জাহিদ শরীফ জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। চলতি মৌসুমে তিনি ১২ শতাংশ জমিতে পাট চাষ করেন। গত ৩ এপ্রিল সন্ধ্যায় অভিযুক্তরা তার জমিতে বিষ প্রয়োগ করে পাট নষ্ট করে দেয় বলে তিনি অভিযোগ করেন। তিনি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায় বলেও দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, এর আগেও একই ব্যক্তিরা তার গম ক্ষেতে আগুন দিয়ে ক্ষতি করেছিল। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযুক্ত আনো শরীফ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। অপর অভিযুক্ত নাঈম শরীফও একই দাবি করেন।

স্থানীয় একটি সূত্র জানায়, পূর্বে একটি শালিসকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকেই এলাকায় বিভিন্ন ঘটনা ঘটছে।

এ বিষয়ে সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!