1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ রামকান্তপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন ফরিদপুর মেডিকেল কলেজে দুদকের অভিযান: বাক্সবন্দি ১৪ কোটি টাকার ক্যান্সার মেশিন,স্থাপন হয়নি ৮ কোটি টাকার ক্যাটল্যাব  মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ ‘অপপ্রচার’, দাবি করে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন মধুখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত বোয়ালমারীতে মাদরাসার সভাপতিকে নিয়ে অপতথ্য ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে মধুখালীতে প্রস্তুতিমূলক সভা মধুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মধুখালীর সুকদেব রায় ওবায়দুর রহমানের আদর্শ ধারণ করে সোনাপুরের উন্নয়ন করতে চান ছরোয়ার

ফরিদপুরে বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মহাসড়কে অবস্থান

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২৩ Time View

বাসে হাফ ভাড়ার দাবিতে ফরিদপুরে দুই ঘণ্টা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টায় ‘ফরিদপুর জেলার সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেওয়ায় ফরিদপুরের অভ্যন্তরীণ সব পথে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রী ও যানবাহনের চালকেরা দুর্ভোগে পড়েন। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাসমালিকদের আশ্বাসে দুই ঘণ্টা পর শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

‘হাফ পাস ভিক্ষা নয়, সাধারণ শিক্ষার্থীদের অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে সাড়ে ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মো. আবদুল জলিল ঘটনাস্থলে গিয়ে আজ থেকে ‘হাফ পাস’ কার্যকর করার ঘোষণা দেন। এ সময় ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া কার্যকর করার অঙ্গীকার করলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।

কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের জন্য বাসে হাফ পাস আগে থেকেই কার্যকর করা হয়েছে। ফরিদপুর বাস মালিক গ্রুপ ও মিনিবাস মালিক সমিতি গত অক্টোবর মাস থেকে এ নিয়ম বলবৎ করেছে। এ নিয়ে যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, সে জন্য বাসের চালক, সুপারভাইজার ও হেলপারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে শহরের গুরুত্বপূর্ণ ভাঙ্গা রাস্তার মোড় ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। এতে অনেকেই ভোগান্তিতে পড়েন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!