1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই প্রকাশ, শিক্ষার্থীদের মাঝে বিতরণ বানিয়ারচরে অবৈধ স্থাপনার অভিযোগ, সরকারি জমি দখল ও করাতকল নিয়ে প্রশ্ন যমুনা সেতু সংযোগ সড়ক থেকে ফেঞ্চুগঞ্জ প্রকল্প: ১৩ কোটি ৬২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আলোচিত মামলা মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ কর্মসূচি   কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় তৌহিদুর রহমান তাজকে দেখতে চান গোপালগঞ্জবাসী বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ ফরিদ গাজীর শুভেচ্ছা গোপালগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪ কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

ফরিদপুরে ২৪ ঘন্টায় নতুন ১৩ জনসহ মোট ৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি

আবুলহাসনাত
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৬১২ Time View

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ১৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।  জেলা সিভিল সার্জন ডা. সাজেদা পলিন জানান, ধীরে ধীরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ বছর জেলার সরকারি হাসপাতাল গুলোতে ডেঙ্গুতে আক্রান্ত সর্বমোট ৩৭৭ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। আজ জেলার হাসপাতাল গুলোতে মোট ৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। রোগীদের চিকিৎসা দিতে সবধরণের প্রস্তুতি আমাদের আছে। ফরিদপুর মেডিকেল ও জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের আলাদা চিকিৎসা দিতে ডেঙ্গু ইউনিট খোলা হয়েছে।

এদিকে জেলা সিভিল সার্জনের উদ্যোগে ফরিদপুর জেনারেল হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। আজ (৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার) সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালে জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধয়াক ডা. সাজেদা বেগম ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে হাসপাতাল চত্বরে ডাক্তার, নার্সসহ আগতদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পরে হাসপাতালের ডেঙ্গু কর্নারসহ বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!