1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে গ্রাম্য সালিশে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন এমপি মনজুরুল ইসলাম টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ,১০ যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতা নিহত,আহত শতাধিক বীরগঞ্জে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত, মাঠে উৎসবমুখর পরিবেশ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের নামে মামলা, গ্রেপ্তার ৮ গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি সদরপুরে ২০ নভেম্বর ওয়াজ মাহফিল, প্রধান মেহমান ভারতের ক্বারী ইয়াসিন আলী মহিম ইন্সটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি সঞ্জয়, সম্পাদক অনিক ফরিদপুরসহ তিন জেলায় বাড়ছে অনিরাপদ বিদেশ যাত্রা, সচেতনতায় ছুটছে এনজিও

কৌশলে বরযাত্রীদের মোবাইল ফোন হাতিয়ে নিতেন মুকসুদপুরের সজিব

বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৮৬৭ Time View

বিয়ে বাড়িতে বরযাত্রীর বেশে কনের বাড়িতে প্রবেশের সময় খুবই কৌশলে অতিথিদের পকেট থেকে মোবাইল ফোন হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। এমনভাবে বেশ কয়েকটি অনুষ্ঠান থেকে অসংখ্য ব্যক্তি মোবাইল ফোন খুইয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত বিভিন্ন পোস্টে সচেতন হওয়ার পরামর্শেও রেহাই মিলছিল না। সর্বশেষ গত কয়েকদিন আগে বোয়ালমারীর সাতৈর এলাকায় হাবিবুর রহমানের শ্যালকের বিয়ের অনুষ্ঠান থেকে এভাবে বেশ কয়েকজনের মোবাইল ফোন হাতিয়ে নেওয়া হলে লিখিত অভিযোগ পড়ে থানায়। এরপর বোয়ালমারী থানার পুলিশ এই চক্রের এক হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এরই মাধ্যমে মিলেছে অভিনব পকেটমার চক্রের সন্ধান।

এই চক্রের অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম কালন শেখ ওরফে সজীব (৩৩)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাকুরী গ্রামের চুন্নু শেখের ছেলে।   বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় চক্রবর্তী জানান, বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে মুকসুদপুর বাজার হতে সজীবকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে তাকে হাবিবুর রহমানের দায়ের করা মামলায় আদালতে চালান করা হয়েছে। তিনি জানান, বোয়ালমারীতে বেশ কয়েকটি বিয়ের অনুষ্ঠান থেকে এই চক্র মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে। বিয়ে বাড়িতে যখন বর প্রবেশ করতো, তখন খুবই কৌশলে তারা বরযাত্রীদের মোবাইল ফোন হাতিয়ে নিতো। ফেসবুকে অনেক সময় এসব ঘটনা উঠে আসতো। হাবিবুর রহমানের শ্যালকের বিয়ের অনুষ্ঠান থেকে মোবাইল চুরির ঘটনার পর দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে সজীবের কাছ থেকে।  এই চক্রে এ পর্যন্ত তিনজনের সন্ধান পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে বলে জানান এসআই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!