1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী

মুকসুদপুরে সরকারি জায়গার গাছ কেটে ভবন নির্মাণ, বাঁধা দেওয়ায় লাঞ্ছিতের অভিযোগ

রাসেল শেখ, মুকসুদপুর
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৬০৪ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বৌ-বাজার এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়ক সংলগ্ন সরকারি খাস জমিতে অবৈধভাবে একাধিক গাছ কেটে বহুতল বিশিষ্ট পাকা স্থাপনা নির্মাণ করছেন টিনা হীরা নামের প্রভাবশালী এক নারী। অবৈধভাবে ভবন নির্মাণের খবর পেয়ে জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মোঃ ইমরান ও মৃত্যুঞ্জয়কে টিনা হীরার লোকজন রাজিব ও জুয়েল গং- এরা লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগেও অভিযুক্ত টিনা নামের ওই নারীর বিরুদ্ধে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব বিস্তারের একাধিক অভিযোগ রয়েছে বলে জানান এলাকাবাসী।
এবিষয়ে ভুক্তভোগী অফিস সহায়ক মোঃ ইমরান ও মৃত্যুঞ্জয় ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন আমরা খবর পেয়ে রোববার (১৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে উক্ত বিষয়ে ওই এলাকায় সরেজমিনে গিয়ে খোঁজখবর নেওয়ার একপর্যায়ে রাজিব মাতুব্বরের নেতৃত্বে কয়েকজন আমাদের ওপর চড়াও হয় এবং আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং আমাদেরকে ছবি ও ভিডিও করতে বাধা প্রদান করে। পরে আমরা সেখান থেকে ফিরে এসে বিষয়টি আমাদের জলিরপাড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ইমারত হোসেনের নিকট জানালে। তিনি উপর মহলে বিষয়টি জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!