1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গোপালগঞ্জে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ পলাশ কুমার বিশ্বাস

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৭০০ Time View

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ প্রদান অধ্যক্ষ পলাশ কুমার বিশ্বাস ও শ্রেষ্ঠ অধ্যাপক ডাক্তার প্রণয় বালা হাজী লালমিয়া সিটি কলেজ থেকে নির্বাচিত হয়েছেন । এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় গোপালগঞ্জ সদরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় । স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন অধ্যক্ষ পলাশ কুমার বিশ্বাস।

জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি শিক্ষাগত যোগ্যতা,বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা,শিক্ষকতার অভিজ্ঞতা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক বৈশিষ্ট্য, শৃঙ্খলাবোধ, পেশাগত দায়িত্ব,গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা সহ নানাবিধ বিষয় বিবেচনা করে পলাশ কুমার বিশ্বাসকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ প্রধান ও প্রণয় বলা কে শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ নির্বাচিত করা হয়।

পলাশ কুমার বিশ্বাস শিক্ষা প্রসার সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন । তার এই সফলতা প্রাপ্তিতে শিক্ষার্থীরা সহ সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন ।
এ নিয়ে পলাশ কুমার বিশ্বাস বলেন প্রথমে সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই আমাকে এ সম্মান দেওয়ার জন্য ।পরিশ্রম সফলতার চাবিকাঠি এবং পরিশ্রম কখনো বিফলে যায় না ।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে আমাকে শ্রেষ্ঠ কলেজ প্রধান হিসেবে মনোনীত করায় জেলা ও উপজেলা প্রশাসন সহ শিক্ষা বিভাগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!