1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নুর মোহাম্মদ আহত টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্র আহত, শরকি দিয়ে মাথায় আঘাতের অভিযোগ

টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের ধোপার মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬’। ঐতিহ্যবাহী এই খেলাকে ঘিরে দিনব্যাপী মাঠে ছিল খেলোয়াড় ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুশলী ইউনিয়নের ধোপার মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ১ নম্বর কুশলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠের আশপাশে উৎসবের আবহ তৈরি হয়। বিভিন্ন এলাকা থেকে আসা ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠ সরব হয়ে ওঠে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং স্থানীয় খেলোয়াড়দের খেলাধুলায় উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী। বিশেষ অতিথি ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম মোক্তার মোল্লা এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম।

কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কদর শেখের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন এইচএম মোস্তফা কামাল চান মিয়া। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন আলী জান্নাত।

খেলা চলাকালে মাঠে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী, কুশলী ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান ইশতিয়াক হোসেন হাইশোরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমীরা।

দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড়রা নিজেদের দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্য তুলে ধরেন। প্রতিটি ম্যাচেই ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ ও উত্তেজনাপূর্ণ মুহূর্ত। খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে দর্শকদের মধ্যেও তৈরি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সকাল থেকে ধোপার মাঠে দর্শকদের ভিড় বাড়তে থাকে। খেলা উপভোগ করতে আসা ক্রীড়াপ্রেমীদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ঐতিহ্যবাহী হা-ডু-ডুকে ঘিরে স্থানীয় মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

আয়োজকরা বলেন, আধুনিক খেলাধুলার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যের খেলাগুলোও ধরে রাখা প্রয়োজন। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের মাঠমুখী করার পাশাপাশি হারিয়ে যেতে বসা হা-ডু-ডুর প্রতি আগ্রহ বাড়ানো সম্ভব।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়। স্থানীয় দর্শক ও ক্রীড়াপ্রেমীরা এমন আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতেও নিয়মিতভাবে হা-ডু-ডু প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!