1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নুর মোহাম্মদ আহত টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্র আহত, শরকি দিয়ে মাথায় আঘাতের অভিযোগ টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের, আহত ২ কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৮৫ বছরের বৃদ্ধার বীরগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বীরগঞ্জে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম লুৎফর রহমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা হাত ভাঙা নিয়েও টানা ১৫ দিন অফিস করলেন বর্ণি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সামাদ মুন্সী গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজা উদ্ধার, নোহাসহ দুইজন র‌্যাবের হাতে আটক নতুন সাজে ফিরছে গোপালগঞ্জের জনপ্রিয় ‘হোম মেইড ফুড সার্ভিস’

বীরগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোজাম্মেল হক: বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ, উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রতিযোগিতায় কাবাডি, হ্যান্ডবল, দাবা, সাঁতারসহ মোট ২৮টি ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কয়েক দিনব্যাপী প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উপজেলা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠসহ বিভিন্ন ভেন্যুতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও তাদের জাতীয় পর্যায়ে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!