1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক কোটালীপাড়ায় সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ গোপালগঞ্জে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪০ আগামী ২ সেপ্টেম্বর মুকসুদপুর আসছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুশলী ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ফরিদপুরে অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার কবি নজরুলের ৫০তম প্রয়াণ দিবস পালিত গোপালগঞ্জে নকল ব্যান্ডরোলের বিড়ি জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা গোপালগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল বাবা-ছেলের

বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন

মোজাম্মেল হক: বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরে সরকারি কলেজের সামনে ব্যাটারিচালিত চার্জার মোটরসাইকেলের নতুন শোরুম ‘নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকস’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করা হয়। শোরুমের প্রোপ্রাইটর নুসরাত জাহান শান্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াল্ড ট্রেড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মো. রেজওয়ানুল ইসলাম রিজু।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আশিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নুরুল ইসলাম মাস্টার, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে শোরুমের সাফল্য ও ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!