1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে সিংড়া ফরেস্টের নবনির্মিত বেইলি ব্রিজের উদ্বোধন ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না ফরিদপুরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: বর্ণাঢ্য শোভাযাত্রা হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে এসআই পদে পদোন্নতি পেলেন সোহেল মিয়া বীরগঞ্জকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়ামুক্ত উপজেলা ঘোষণা গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ বীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টে উৎসবমুখর পরিবেশ ‘আগামী দুই বছর জীবনের টার্নিং পয়েন্ট’ —ফরিদপুরের জেলা প্রশাসক

বীরগঞ্জে সিংড়া ফরেস্টের নবনির্মিত বেইলি ব্রিজের উদ্বোধন

মোজাম্মেল হক: বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View

দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া ফরেস্ট সংযোগ সড়কে নবনির্মিত বেইলি ব্রিজের শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে নতুন এই ব্রিজ চালু হওয়ায় সিংড়া ফরেস্টসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করছেন স্থানীয়রা।
বুধবার (২৬ আগস্ট) নবনির্মিত ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম ও বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীরের পরিচালনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও উপজেলা পরিষদের মাধ্যমে ব্রিজটি নির্মাণ ও স্থাপন করা হয়। ২০১৭ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পুরোনো ব্রিজের স্থানে নতুন এই বেইলি ব্রিজ স্থাপন করা হয়েছে।
৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু বলেন, দীর্ঘ বছর ধরে ব্রিজটি এলাকার মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলামের সার্বিক নির্দেশনা ও পরামর্শে নতুন বেইলি ব্রিজ স্থাপন করা সম্ভব হয়েছে। ব্রিজটি চালু হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে।
নতুন ব্রিজ চালু হওয়ায় সিংড়া ফরেস্ট এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে সুবিধা হবে বলে মনে করছেন এলাকাবাসী।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!