1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে এসআই পদে পদোন্নতি পেলেন সোহেল মিয়া বীরগঞ্জকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়ামুক্ত উপজেলা ঘোষণা গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ বীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টে উৎসবমুখর পরিবেশ ‘আগামী দুই বছর জীবনের টার্নিং পয়েন্ট’ —ফরিদপুরের জেলা প্রশাসক ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে চুরি খুলনার ডাবল মার্ডার: টুঙ্গিপাড়ায় র‍্যাবের অভিযানে মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার সালথায় ছাত্রদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ, মানববন্ধন ও বিক্ষোভ সালথায় ভোরের অভিযানে ২০ লিটার মদসহ আটক ১, পালালেন সুজ্জাত

বীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টে উৎসবমুখর পরিবেশ

মোজাম্মেল হক: বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের পূর্ব দারিয়াপুর গ্রামের অস্থায়ী মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। পূর্ব দারিয়াপুর সেভেন স্টার ক্লাবের আয়োজনে আবাদি জমি সংস্কার করে মাঠটি প্রস্তুত করা হয়।
খেলাকে ঘিরে সকাল থেকেই এলাকায় উৎসবের আমেজ দেখা যায়। অস্থায়ী মাঠের চারপাশ ডেকোরেটরের লাল, নীল ও হলুদ রঙের কাপড় দিয়ে সাজানো হয়। খেলা দেখতে দুপুরের পর থেকেই আশপাশের বিভিন্ন গ্রামের শত শত নারী-পুরুষ ও ফুটবলপ্রেমী মাঠে ভিড় করেন।
প্রীতি ম্যাচে জয়পুরহাট নারী ফুটবল দল ও খুলনা নারী ফুটবল দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় দলই একটি করে গোল করে। ফলে খেলাটি ১-১ গোলে ড্র হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিনুল বাহার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুভাষ দাস, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ রেজাউল করিম মনি, উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামরুল হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও আসন্ন উপজেলা নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ এবং উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আলিমউ দ্দিন।
এ ছাড়া স্থানীয় ইউপি সদস্য রুবেল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
পূর্ব দারিয়াপুর সেভেন স্টার ক্লাবের সভাপতি আনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!