1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সাত ও নয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত জসিম মুন্সী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশু দুটির বাবা থানায় মামলা করেছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জসিম মুন্সী ওই গ্রামের জামাল মুন্সীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক এবং পাশাপাশি একটি মুদি দোকান পরিচালনা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই শিশু আপন বোন। দুপুরে তারা জসিম মুন্সীর দোকানে পাউরুটি কিনতে যায়। দোকানে পাউরুটি নেই—এমন কথা বলে জসিম তাদের পাশের একটি বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ। পরে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে তাদের ওপর যৌন নির্যাতনের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা অভিযুক্তকে আটক করার চেষ্টা করলে তিনি সেখান থেকে পালিয়ে যান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইন অনুযায়ী কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় শিশু দুটির বাবা সুলতান মিনা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কাশিয়ানী থানায় মামলা করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!