1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল সালথায় ১২ বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ অভিযান ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বীরগঞ্জে বিরোধের জেরে রাস্তা কেটে প্রতিবন্ধকতা, ভোগান্তিতে ৮-১০ পরিবার টুঙ্গিপাড়ায় ১ লাখ ২৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাজুনিয়া মনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ওই এলাকায় মিছিল বের করেন। মিছিল থেকে বিভিন্ন উসকানিমূলক ও কটূক্তিপূর্ণ স্লোগান দেওয়া হয় বলে পুলিশের দাবি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে আটক করে। তবে এ সময় মিছিলে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের ঠান্ডা মোল্লার ছেলে রাতুল মোল্লা, আহমেদ শেখের ছেলে মুন্না শেখ, মোহাম্মদ রিপন শেখের ছেলে রিফাত শেখ, চর সোনাকুড় গ্রামের শারাফত শেখের ছেলে মেহেদী হাসান, রমজান আলীর ছেলে হৃদয় খান এবং মাঝিগাতী গ্রামের জাকির শেখের ছেলে রিশাদ শেখ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!