1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ অভিযান ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বীরগঞ্জে বিরোধের জেরে রাস্তা কেটে প্রতিবন্ধকতা, ভোগান্তিতে ৮-১০ পরিবার টুঙ্গিপাড়ায় ১ লাখ ২৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ ৪ লাখ ৫৫ হাজার টাকা ও মাইক্রোবাস ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ১৮ বার রক্তদান করলেন ছাত্রদল নেতা মেহেদী হাসান মারুফ গোপালগঞ্জে ৩ কেজি গাঁজাসহ চারজন আটক গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ অভিযান

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোটালীপাড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান এবং সদস্য সচিব মাসুদ তালুকদার।

বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক সুলাইমানসহ স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের অপরিহার্য অংশ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেককে বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ দিনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন একটি ইতিবাচক ও জনকল্যাণমূলক উদ্যোগ বলেও তারা উল্লেখ করেন।

কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!