1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ অভিযান ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বীরগঞ্জে বিরোধের জেরে রাস্তা কেটে প্রতিবন্ধকতা, ভোগান্তিতে ৮-১০ পরিবার টুঙ্গিপাড়ায় ১ লাখ ২৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ ৪ লাখ ৫৫ হাজার টাকা ও মাইক্রোবাস ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ১৮ বার রক্তদান করলেন ছাত্রদল নেতা মেহেদী হাসান মারুফ গোপালগঞ্জে ৩ কেজি গাঁজাসহ চারজন আটক গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু

মোঃ জাহিদুর রহিম মোল্লা,, বালিয়াকান্দি রাজবাড়ী
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

ফরিদপুর সমরিতা হাসপাতালে সিজারিয়ান রোগীর পেটে দেড় কোজি গজ রেখে সেলাইয়ের এক মাস ২০ দিন পর মারা গেছে কবিকা মন্ডল (৩৫) নামে এক রোগী। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মন্ডলের স্ত্রী।
বুধবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে ঢাকা কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে।
নিহতের স্বামী অশান্ত মন্ডল বলেন, গত ২৯ জুন ফরিদপুর সমরিতা হাসপাতালে সিজারিয়ানের জন্য ভর্তি করা হয়। ওইদিন সন্ধ্যায় ডা. লক্ষী রানী দত্ত সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তান প্রসব করান। পরদিনই কনিকার পেট ফুলে যায়। সেখান থেকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে গত ৩ জুলাই ভর্তি করা হয়। গত ৭ জুলাই ডা. আব্দুল জলিলের তত্বাবধানে চিকিৎসাকালীন পরীক্ষা করে দেখতে পান তার পেটে প্রায় দেড় কেজি গজ রেখে সেলাই দেওয়া হয়েছে। ওইদিনই সেখানে অপারেশনের মাধ্যমে গজ বের করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সোয়া ২ টার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। এখন আমি ২ মাসের সন্তান নিয়ে কিভাবে বাঁচবো। আরও ২ টি ছোট ছোট ছেলে নিয়ে অথৈই সাগরে পড়লাম। আমি বিচার দাবী করছি।
তিনি আরও বলেন, চিকিৎসক লক্ষী রানী দত্ত আমার হোয়াইটঅ্যাপ ম্যাসেজ দিয়ে লেখেন, দাদা নমস্কার। ভালো থাকুন ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। সব কথার আগে করজোড়ে ক্ষমা প্রার্থী। ভুল মানুষেরই হয়, অনেক ঝামেলার ভিতর থেকে আমি ভুল করে ফেলেছি আমি বার বার ক্ষমা প্রার্থী আপনার কাছে। কিভাবে অনেক কষ্টে আছি। আবারও ক্ষমা চাচ্ছি দাদা।
এ বিষয়ে ডা. লক্ষী রানী দত্তের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার খেয়াল নেই, একটু পরে ফোন দিচ্ছি বলে কেটে দেন। পরে আবারও যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!