1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে সাইন্স একাডেমীর আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, আহত ৫ টুঙ্গিপাড়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা বঙ্গবন্ধু সমাধি খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সালথায় মিলাদ ও দোয়া মাহফিল ‎ বঙ্গবন্ধুর বিরোধিতাকারীরা মূলত মুক্তিযুদ্ধ-বিরোধী ভাবধারার অনুসারী: ইব্রাহীম মোল্লা ১৮ কোটি মানুষ উন্নয়ন চায়, ফ্যাসিবাদ-স্বৈরাচার চায় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী‎ গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন পাঁচ প্লাটুন বিজিবি জনগণের আস্থা ১৬ নং কাজুলিয়া ইউনিয়ন পরিষদের আইয়ুব আলী ফকিরের ওপর নুরকে পূর্ণাঙ্গ মন্ত্রীত্ব না দিলে বিএনপি জোট ছাড়ার অনুরোধ ইব্রাহিমের।

টুঙ্গিপাড়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার পাটগাতী বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সহ-সভাপতি জিল্লাল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির শেখ, পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু ও সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হলেও রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি শেষ পর্যন্ত কাজ করে গেছেন বলেও বক্তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও নেতৃত্ব বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁর জন্মদিনে দলীয় নেতাকর্মীরা তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!