1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

কাশিয়ানীর রাহুথর বাজারে অপরিকল্পিতভাবে খালের জায়গা দখল ভবন নির্মাণ 

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৮৩৫ Time View

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাহুথর বাজারে সরকারি খাল দখল করে চলছে ভবন নির্মান।  প্রশাসন নিরব থাকায় অপরিকল্পিতভাবে এই ভবন নির্মাণ হচ্ছে বলে জানাই এলাকাবাসী । ওই বাজারের খালের পাড়ে একাধিক ভবন নির্মাণ করে নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছে ওখানের অসাধু ব্যবসায়ীরা।

এলাকাবাসীর সূত্রে ও সারেজমিনে গিয়ে দেখা যায়,  রাহুথর বাজারের রাহুথর উদয়নপিঠ  স্কুল এন্ড কলেজের সামনে গোলক মন্ডল ও তার ভাই গৌতম মন্ডল খালের প্রায় অর্ধেক জায়গা দখল করে পরিকল্পিতভাবে  ভবন নির্মাণ কাজ করছে।  গোলক মন্ডল ও গৌতম মন্ডল মুকসুদপুর উপজেলার মহাঢালী গ্রামের বিরেন মন্ডলের ছেলে। সরকারি বিধি নিষেধ তোয়াক্কা না করে অপরিকল্পিতভাবে এভাবে ভবনির্বাণ করছে গোলক মন্ডলসহ ওই বাজারের অসাধু ব্যবসায়ীরা।  ওই বাজারের একটি সিন্ডিকেট রয়েছে যাদের মদদে ওই বাজারে এভাবে ভবন নির্মাণ হচ্ছে বলে জানায় এলাকাবাসী।
ভবন নির্মাণকারী গৌতম মন্ডল ও গোলক মন্ডল বলেন, আমরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  স্যারের কাছে ডিসিআর করার জন্য আবেদন করেছি ৩ মাস আগে। আমাদের ইউনিয়ন ভুমি কর্মকর্তা (তফিলদার) সাহেব আমাদেরকে ৩ মাস ধরে ঘুরাচ্ছে। তবে সকলেই আমাদেরকে মৌখিকভাবে অনুমোদন দেওয়ায় আমরা এই ভবন নির্মাণ করছি।
রাহুথর ইউনিয়ন ভুমি কর্মকর্তা সমীর কুমার চাঁদ বলেন, গোলক মন্ডল  ও গৌতম মন্ডল তার পরিবার নিয়ে নিয়ে নিজেকে গরিব অসহায় বলে উপজেলা ভুমি কর্মকর্তা (এসিল্যান্ড) স্যারের কাছে গেলে স্যার সহানুভূতি দেখিয়ে তাকে ঘর তোলার মৌখিক অনুমতি দেয়।  কিন্তু তিনি যেভাবে ভবন নির্মাণ কাজ শুরু করছেন সেটা এসিল্যান্ড স্যারের অনুমতির বাইরে গিয়ে করেছেন। ভবনের উপরে সাদ করতে চেয়েছিলেন পরে আমি গিয়ে ছাদ করা বন্ধ করছি।
তিনি আরো বলেন,  রাহুথর বাজারের অবৈধ ভবন নির্মাণকারীদের  একটি তালিকা করা হয়েছে।  সেই তালিকা এসিল্যান্ড স্যার ও ইউএনও স্যারের কাছে দেওয়ার পরে উচ্ছেদের একটি বড় ধরনের অভিযান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!